রক্তদাতা — Terms & Conditions
রক্তদাতা হিসেবে নিবন্ধনের আগে নিচের বিষয়গুলো পড়ে নিন।
১. স্বেচ্ছায় রক্তদান
রক্তদাতা নিজ ইচ্ছায় এবং স্বেচ্ছায় এই প্ল্যাটফর্মে রক্তদাতা হিসেবে নিবন্ধন করবেন। কোনো ধরনের জোর, চাপ বা বাধ্যবাধকতার মাধ্যমে নিবন্ধন করা যাবে না।
২. সঠিক তথ্য প্রদান
নিবন্ধনের সময় নিজের নাম, রক্তের গ্রুপ, মোবাইল নম্বর, জন্মতারিখ, ঠিকানা এবং ইমেইলসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে।
৩. স্বাস্থ্য সংক্রান্ত তথ্য
কোনো রোগ বা অ্যালার্জি থাকলে তা সঠিকভাবে উল্লেখ করা উচিত। রক্তদানের আগে নিজের শারীরিক অবস্থার বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা প্রত্যেক রক্তদাতার নিজস্ব দায়িত্ব।
৪. যোগাযোগ
রক্তের প্রয়োজন হলে প্রদত্ত যোগাযোগের তথ্য ব্যবহার করে রক্তদাতার সঙ্গে যোগাযোগ করা হতে পারে। তাই নিবন্ধনের সময় দেওয়া তথ্য সঠিক ও সচল রাখা গুরুত্বপূর্ণ।
৫. তথ্যের ব্যবহার
রক্তদাতার দেওয়া তথ্য মূলত রক্তদাতা খুঁজে পাওয়া এবং প্রয়োজনীয় যোগাযোগের উদ্দেশ্যে ব্যবহার করা হবে। অপ্রয়োজনীয় বা অসৎ উদ্দেশ্যে তথ্য ব্যবহার করা উচিত নয়।
৬. তথ্য পরিবর্তন
রক্তদানের পর রক্তদাতা তার donation status আপডেট করতে পারবেন। ভবিষ্যতে তথ্য পরিবর্তনের প্রয়োজন হলে নিবন্ধিত ইমেইলের মাধ্যমে নির্ধারিত verification প্রক্রিয়া অনুসরণ করতে হতে পারে।
গুরুত্বপূর্ণ
রক্তদাতা হিসেবে নিবন্ধন করা মানেই প্রতিটি পরিস্থিতিতে রক্তদান করতে বাধ্য থাকা নয়। রক্তদানের আগে নিজের স্বাস্থ্য ও রক্তদানের উপযুক্ততা বিবেচনা করতে হবে।
